রাজধানীর এলিফ্যান্ট রোডে আবাসিক ভবনে আগুন

রাজধানীর একটি আবাসিক ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (৮ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এলিফ্যান্ট রোডে ইস্টার্ন মল্লিকার পেছনের ভবনটিতে আগুন লাগে।

পরে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ইস্টার্ন মল্লিকার পেছনে ১১ নম্বর এলিফ্যান্ট রোডের একটি আবাসিক ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.