চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ
সমসাময়িক রাজনীতি, দেশে সাম্প্রদায়িকতার ভীতি, ভোট, নির্বাচন,গণতন্ত্র এবং পরিবহণ ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন সাবেক মন্ত্রী,বর্তমান সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খান এবং সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুদ্ধ মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ১০-১১-২১ তারিখ বুধবার ইউরোপের সময় সন্ধ্যা ৫ টা, বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। চতুষ্কোণ সংলাপটির সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার ।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

