বাসা থেকে দুই সন্তানসহ মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে মা ও তার দুই শিশু সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহতদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ওসি জানান, মা ও দুই শিশু সন্তানের লাশ ওড়নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মায়ের বয়স আনুমানিক ৩০/৩২ বছর। দুই ছেলে-মেয়ের মধ‌্যে মেয়ের আনুমানিক বয়স ৭ বছর এবং ছেলের ২ বছর। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান শুরু করেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.