ক্যাটরিনার সঙ্গে বাগদানের গুঞ্জনে ভিকির প্রতিক্রিয়া

অভিনেতা ভিকি কৌশল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে তার বাদগানের গুঞ্জন নিয়ে কথা বলেছেন তিনি।

এর আগে শোনা যায়, বিয়ের পরিকল্পনা করছেন ভিকি ও ক্যাটরিনা। আগামী ডিসেম্বরে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা। কিছুদিন আগে তাদের বাগদানের গুঞ্জনও চাউর হয়। তবে এই গুঞ্জন মিডিয়ার সৃষ্টি বলে দাবি করেছেন ভিকি।

এই অভিনেতা বলেন, “সত্যি বলতে আমার কাছে চিন্তা করার মতো অবস্থা ছিল না, কারণ আমি শুটিংয়ের মাঝে ছিলাম। মজার ব্যাপার হলো, সকাল নয়টায় মিডিয়া এই গুঞ্জন শুরু করে এবং বিকাল সাড়ে চারটায় তারা আবার বলতে শুরু করে, ‘না, এটা সত্যি নয়।’ সুতরাং, আমাকে কিছুই করতে হয়নি।”

‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমাখ্যাত এই অভিনেতা আরো বলেন, ‘আমি কাজের মধ্যে ছিলাম। কাজেই মনোযোগ ছিল। অনেক সময়ই এই ধরনের গুঞ্জন শুনে আমার হাসি পায়। এরপর আবার কাজে মনোযোগ দেই।’

সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকি কৌশলের ‘উধাম সিং’। এই সিনেমার বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন ক্যাটরিনা। এরপর থেকে আবারো তাদের প্রেমের সম্পর্ক নিয়ে কানাঘুষা শুরু হয়েছে। অপর এক সাক্ষাৎকারে ভিকি কৌশল বলেন, ‘খবরটি আপনার বন্ধুরাই ছড়িয়েছে। তবে খুব শিগগিরই বাগদান সারবো, সময় হলেই। এটার সময়ও আসবে।’

ভিকির ঝুলিতে কয়েকটি সিনেমা রয়েছে। ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশকে নিয়ে ‘স্যাম বাহাদুর’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’, ‘মিস্টার লেলে’ সিনেমায় অভিনয় করছেন এই অভিনেতা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.