দ্য ওয়েস্টিন ঢাকা ‘ওয়ার্ল্ড লাক্সারি অ্যাওয়ার্ড ২০২১’ বিজয়ী হয়েছে। এশিয়ার সেরা হোটেল সেবা প্রদান, বাংলাদেশের সেরা বিজনেস হোটেল, সেরা সিটি হোটেল এবং বাংলাদেশের সেরা খাবারের অভিজ্ঞতার জন্য এ পুরস্কার অর্জন করেছে দ্য ওয়েস্টিন ঢাকা। এর আগে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা পাঁচ বছর ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডস জেতে ওয়েস্টিন ঢাকা।
ওয়েস্টিনের ‘সিজনাল টেস্টস’ রেস্টুরেন্ট বিয়ের অনুষ্ঠানের সেরা, বিশ্বমানের খাবার, বাংলাদেশে সেরা এশিয়ান খাবার ও দেশের সেরা হোটেল রেস্টুরেন্ট, দেশের সেরা আন্তর্জাতিক খাবার এবং বাংলাদেশের সেরা পারিবারিক পরিবেশের রেস্টুরেন্ট ক্যাটাগরিতে এ পুরস্কার জিতেছে।
এ ছাড়া ২০১৮ সালের ওয়ার্ল্ড লাক্সারি স্পা অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাওয়ার্ডসে এশিয়া মহাদেশের মধ্য থেকে বিজয়ী হয়েছে ‘ওয়েস্টিন স্পা’। ২০১৭ সালেও ‘ওয়েস্টিন স্পা’ বাংলাদেশের সেরা বিজনেস হোটেল স্পা পুরস্কার পায়। তা ছাড়া ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা তিনবার ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস পায় ওয়েস্টিন।

