টঙ্গীতে বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ 

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই ট্রেনটি লাইনচ্যুত হয়।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ  নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া, স্টেশন কর্মকর্তা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছলে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

তিনি জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুতই ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন যাবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.