বাংলাদেশ সরকার, বিরোধীদল, সমসাময়িক রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দপ্তরের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ( বাসদ ) কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন এবং আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ- কমীটির সদস্য শফী আহমেদ।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ২৩-০৯-২১ তারিখ বৃহস্পতিবার ইউরোপের সময় সন্ধ্যা ৬ টা, বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। চতুষ্কোণ সংলাপটির সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

