‘ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি থাকতেই হবে’

ভারতে প্রতিটি নাগরিকের ঘরে ঘরে মহাত্মা গান্ধীর ছবি টাঙানো আছে। বাংলাদেশেও প্রতিটি ঘরে ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকতেই হবে, থাকা উচিত বলে মনে করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিষয়ে আলোচনার সময় এ কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।

ঘরে ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখার অনুরোধ জানিয়ে ডা. মুরাদ হাসান বলেন, বাংলাদেশে সবার ঘরে থাকুক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, এই আমার প্রার্থনা, এই আমার অনুরোধ, এই আমার আহ্বান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.