সোশ্যাল মিডিয়ায় বরাবরই রাখঢাক ছাড়া নিজেকে উপস্থাপন করেন পরীমণি। এ নিয়ে তাকে নিয়ে সমালোচনা কম নয়। এবার সমালোচকদের দলে যুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজ।
পরীমণির ফেইসবুক পেজের সর্বশেষ দুটি ছবি নিয়ে তাজের আপত্তি।
বৃহস্পতিবার রাতে সিগারেট হাতে তোলা ছবিগুলো পোস্ট করেন পরীমণি। সেখানে তার পরনে সাদা-কালো রঙের টপস, অনাবৃত পা, খোলা চুল, চোখে চশমা ও পায়ে কেডস। হাতে দেখা যাচ্ছে আলোচিত ‘…ক মি মোর’ লেখাটি। ক্যাপশনে পরী লিখেছেন, ‘সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’
ওই ছবিতে সোয়া লাখ রিয়্যাক্ট পড়েছে, শেয়ার হয়েছে কয়েক হাজার। অবশ্য পরীমণির মন্তব্য অপশন কিছুদিন ধরে বন্ধ রয়েছে। সুত্র, দেশ রূপান্তর ।
এ নিয়ে সোহেল তাজ বলছেন, ‘একজন সেলিব্রিটির কাছ থেকে এ রকম অশোভন আচরণ কাম্য নয়, আমাদের ছেলে-মেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’
গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র্যাব। ওই সময় তার বাসা থেকে ‘বিপুল পরিমাণ মাদক’ উদ্ধার করা হয়। পরে তার নামে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এরপর তাকে তিন দফায় সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একাধিকবার জামিন নামঞ্জুর হলে উচ্চ আদালতের হস্তক্ষেপে জামিন পান তিনি। এরপর আগস্টের শেষে ২৭ দিন জেল খাটার পর মুক্ত হন।

