অনেক সময়ে আলু বাড়িতে রেখে দিলে, তাতে সবুজ দাগ ধরে যায়। মূলত রোদ এসে পড়লে, এই কাণ্ড হয়। কিন্তু এই আলু কি খাওয়া উচিত?
সবুজ ছাপ ধরা আলু খাওয়া মোটেই উচিত নয়। এমন বলেন চিকিৎসকরা। কারণ এতে আলুর মধ্যে সোলানাইন নামক বিষাক্ত উপাদান তৈরি হয়। সাধারণত রোদ এসে পড়লে আলুর মধ্যে ক্লোরেফিল তৈরি হতে থাকে। কিন্তু যত দিনে সেই ক্লোরেফিল দেখতে পাওয়া যায়, তত দিনে আলুর মধ্যে সোলানাইন নামক বিষ তৈরি হতে শুরু করেছে। মূলত কীটপতঙ্গ বা অন্য জীবাণুর থেকে নিজেকে রক্ষা করার জন্য আলু এই রাসায়নিকটি তৈরি করতে থাকে। মানুষের দেহে এটি বিষক্রিয়ার সৃষ্টি করে।
অনেকে আলুর এই সবুজ অংশটি কেটে ফেলে দিয়ে, বাকি আলুটি খান। কিন্তু তাতে কোনও লাভ হয় না। কারণ সোলানাইন গোটা আলুর মধ্যেই ছড়িয়ে যায়। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

