২৪ ঘণ্টায় ২৭০ ডেঙ্গু রোগী শনাক্ত, একজনের মৃত্যু

দেশে করোনার সঙ্গে হু হু করে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ২৭০ জন। এ সময়ের মধ্যে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বছরে ডেঙ্গু নিয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসে ১২ জন ও আগস্টে ১৯ জন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ২৭০ জনের মধ্যে ৩০ জন ঢাকার বাইরে এবং বাকি ২৪০ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে সারাদেশে চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল সাত হাজার ২৫১ জনে। তাদের মধ্যে ৪১৬ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, চলতি আগস্টে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৫৯৩ জনে। এর আগে, জুলাই মাসে দুই হাজার ২৮৬ জন, জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.