সরকারি সংগ্রহে মানহীন চাল দিলে শাস্তি : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সারাদেশে পুরোদমে ধান-চাল সংগ্রহ চলছে। এ সময় কেউ সরকারি সংগ্রহে মানহীন চাল-ধান সরবরাহ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ সোমবার পোরশা উপজেলার নিতপুর এলএসডি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

তিনি আরও বলেন, এরই মধ্যে ওএমএস দ্বিগুণ করা হয়েছে।

সেপ্টেম্বর থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করা হবে। দেশে খাদ্য সংকট হবার কোনো সুযোগ নেই। কারণ এ বছর রেকোর্ড পরিমাণ খাদ্য মজুদ করা হয়েছে। খাদ্য মজুদে জায়গারও কোনো অভাব হবে না।

পরিদর্শনকালে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুক হোসেন পাটোয়ারী, জেলা খাদ্য কর্মকর্তা আলমগীর কবীর, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজাসহ খাদ্য বিভাগের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.