নতুন রূপে করোনা, করোনাকালিন মেহনতি মানুষের বিড়ম্বনা, করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা, বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, সমসাময়িক রাজনীতি, মর্মান্তিক আগষ্ট মাস এবং ছাত্র রাজনীতি আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন, সাবেক সংসদ,
বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং বর্তমান সাংসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ১৭-০৮-২১ তারিখ মঙ্গলবার ইউরোপের সময় সন্ধ্যা ৬ টা, বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। চতুষ্কোণ সংলাপটির সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

