বিক্ষোভরত ফিলিস্তিনি কিশোরকে হত্যা করল ইসরায়েল

নিজেদের ভূমি রক্ষায় বিক্ষোভরত ফিলিস্তিনের এক কিশোরকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

পশ্চিমতীরে ইসরায়েলের আগ্রাসন ও অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিল ওই কিশোর। বিক্ষোভে বর্বর ইসরায়েলি বাহিনী গুলি চালালে সে গুলিবিদ্ধ হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

১৭ বছর বয়সি ওই কিশোরের নাম মোহাম্মদ মুনির আল তামিমি। নাবি সালেহ গ্রামে বিক্ষোভের সময় তার পেটে গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী। গুরুতর আহত এই কিশোর পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

সূত্র : মিডলইস্ট আই

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.