দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে এক ভিডিও বার্তায় দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।’

এদিন ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসী ভাই-বোনদের প্রতিও রইল আন্তরিক শুভেচ্ছা।’

তিনি আরও বলেন, ‘গত এক বছরের বেশি সময় ধরে আমরা করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এই লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.