চার উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

সকালে বোলাররা সুবিধা পাবে, আগের দিনই এমনটা আভাস দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ঠিক তাই হয়েছে হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারছেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পার্যন্ত বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে ৭৭ রান। তামিম ইকবাল (০), সাকিব আল হাসান (১৯), মোহাম্মদ মিঠুন (১৯), মোসাদ্দেক হোসন সৈকত (৫) দ্রুত সাজঘরে ফিরে গেছেন।

অবশ্য সিরিজের একমাত্র টেস্টে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারিয়েছে মুমিনুল-মুফিকরা।

এই ম্যাচে নেই তারকা পেসার মুস্তাফিজুর রহমান। তিনি চোটে আক্রান্ত। দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে না পেলেও সাফল্য পেতে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তবে প্রতিপক্ষকে নিয়ে সতর্ক বাংলাদেশ অধিনায়ক।

গতকাল বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৬ ম্যাচ জিতেছি আমরা, তবে আমাদের লড়াই করতে হয়েছে। এমন না যে গেলাম আর জিতলাম। এমনও পরিস্থিতি ছিল, লড়াই করে সেসব জায়গা থেকে বের হয়ে আসতে হয়েছে। এটা গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয়, এখানে ভিন্ন চ্যালেঞ্জ। এর আগে ১৬ ম্যাচ ছিল দেশের মাটিতে।’

সতর্ক বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘জিম্বাবুয়েতে বোলাররা সকালে শুরুতে সুবিধা পাবে, বিশেষ করে প্রথম ঘণ্টায়। এটা চ্যালেঞ্জিং হবে যদি আগে ব্যাট করি। আগে ব্যাট করলে সাবধান থাকতে হবে। আগে বোলিং করলে প্রথম এক ঘণ্টা কাজে লাগাতে হবে।’

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.