সোনারগাঁওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। আহত হয় আরো ২ জন। শুক্রবার সকালে এশিয়ান হাইওয়েরউপজেলায় জামপুরের তালতলা স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোনারগাঁও উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে মনির হোসেন (৪০), জামপুর ইউনিয়নের বাঘবাড়িয়া দিঘিপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে হাসিব (১২)।

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকবাল হোসেন সড়ক দুঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে মদনপুর থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান তালতলা স্ট্যান্ড এলাকা অতিক্রম করছিল। এসময় তালতলা স্ট্যান্ডে দাঁড়ানো একটি মাছের ভ্যানগাড়ীকে পিছন দিক দিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহত হয়। এসময় আরো ২ জন মারাত্মক আহত হয়। এলাকাবাসী আহত ২ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় পিকআপ ভ্যানের চালক ও পিকআপটি আটক করে তালতলা ফাঁড়িতে পাঠানো হয়েছে।

নিহত মনির হোসেন একজন মাছ ব্যবসায়ী। সে মাছের ভ্যান গাড়িতে ছিল। অপর নিহত শিশু হাসিব মাছের ভ্যান গাড়ির পাশে জামদানি সুতা নিয়ে দাড়িয়ে ছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.