মোটরসাইকেল থেকে পড়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল থেকে পড়ে আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ্র মোহন্ত (৭৫) নিহত হয়েছেন।

রোববার বিকেলে উপজেলার চাঁপাপুর বাজারের অদূরে কড়ইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শ্যামল চন্দ্র আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও একই উপজেলার কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে শ্যামল চন্দ্র তার গ্রামের এক ব্যক্তির মোটরসাইকেলে করে স্থানীয় চাঁপাপুর বাজারে যাচ্ছিলেন। পথে অসাবধনতাবশত তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁপাপুর ইউপি সদস্য ও নিহত শ্যামল চন্দ্রের ছেলে অলোক মোহন্ত জানান, তার বাবা মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই মারা যান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.