সু চির দল বিলুপ্ত করতে যাচ্ছে মিয়ানমার জান্তার ইসি

অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিলুপ্ত ঘোষণা করতে যাচ্ছে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার সমর্থিত নির্বাচন কমিশন (ইসি)। ইসির দাবি, গত বছরের নভেম্বরে যে সাধারণ নির্বাচন হয়েছিল তাতে জালিয়াতি করেছে এনএলডি।

কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয় কমিশন। যদিও ওই বৈঠকে এনএলডিসহ বেশ কয়েকটি দল অংশগ্রহণ করেনি।

জান্তা সরকার সমর্থিত ইউনিয়ন ইলেকশন কমিশনের (ইউইসি) চেয়ারম্যান থেইন সো বলেন, এনএলডি যে জালিয়াতি করেছে তা অবৈধ, ‘তাই আমরা দলটির রেজিস্ট্রেশন বাতিল করব। ’ তিনি আরও বলেন, ‘যারা এটি করেছে তাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করা হবে এবং আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। ’
জান্তা সরকারের মুখপাত্র এবং এনএলডির উৎখাত হওয়া নেতাদের ঘোষিত জাতীয় ঐক্যমত্যের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।

জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি ও ডেভেলপমেন্ট পার্টির এক মুখপাত্র বলেছেন, বৈঠকে তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন যা তখনও চলছিল এবং তিনি বৈঠকের ফলাফল সম্পর্কে কিছু জানেন না।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী নির্বাচিত এনএলডি দলের সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.