ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়াল ৩ লক্ষ

আমেরিকা এবং ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসাবে কোভিডে মৃত্যুর সংখ্যায় তিন লক্ষ পার করল ভারত।

আমেরিকা এবং ব্রাজিল আগেই এই সংখ্যা পার করেছিল। ভারত ছিল অনেকটাই দূরে। কিন্তু দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের মাত্রা যেমন বেড়েছে। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। যা ভারতকে কোভিড মৃত্যুর সংখ্যার তালিকায় আমেরিকা এবং ব্রাজিলের পাশে দাঁড় করাল।

দ্বিতীয় ঢেউয়ে প্রতি দিন ২ লক্ষেরও বেশি সংক্রমণ হচ্ছে দেশে। এক সময় ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল দৈনিক সংক্রমণ। গত কয়েক সপ্তাহে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে কোভিডে। দৈনিক মৃত্যু এক সময় ৪ হাজারও ছাড়িয়ে গিয়েছিল। যদিও গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের। যে ভাবে মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে চিকিৎসক মহল থেকে আম নাগরিকদের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.