‘ভারতীয় ভ্যারিয়েন্ট দেশজুড়ে ছড়িয়ে পড়ছে’

ভারতীয় করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট (ধরন) বাংলাদেশে চোখ রাঙাচ্ছে। ভারতের ভ্যারিয়েন্ট দেশে প্রতিনিয়ত শনাক্ত হচ্ছে। যেকোনো সময় দেশজুড়ে পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিপ্তরের পরিচালক (লাইন ডিরেক্টর এনসিডিসি) অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন।

বুধবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে তিনি একথা জানান।

অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলেন, ভারতীয় করোনার ভ্যারিয়েন্ট প্রতিরোধে সর্বক্ষণ মাস্ক পরতে হবে। একইসঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাইকে সচেতন থাকতে হবে। চলমান লকডাউনে ও মানুষ এবং পরিবহন চলাচল নিয়ন্ত্রণে কিছুটা ফলপ্রসূ হয়েছে বলে সংক্রমণ কমেছে। এতে আত্মতুষ্টির কোনো কারণ নেই।

তিনি বলেন, ভারতের ভ্যারিয়েন্টে ভারতে ভয়াবহ রূপে ধারণ করেছে। ভারতে প্রতিদিন ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের এই ভ্যারিয়েন্টে দেশে যে কোনো সময় পূর্ণ সংক্রমণ শুরু হতে পারে।

অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন আরও বলেন, ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণের হার অনেক বেশি। আমাদের দেশে এই ভ্যারিয়েন্টে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। তাই হাসপাতালগুলো প্রস্তুত রেখেছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.