টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচটিকে ঘিরে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। করোনায় আক্রান্ত হয়েছিলেন শ্রীলঙ্কা শিবিরের তিনজন। তবে আবারো পরীক্ষা করা হলে দুজন করেনামুক্ত হয়েছেন।

গতকাল করোনা পরীক্ষায় জানা যায়, ইসুরু উদানা আর শিরান ফার্নান্ডো আর দলটির বোলিং কোচ চামিন্দা ভাস করোনা পজিটিভ হয়েছেন। এতে খেলা অনিশ্চয়তার মুখে পড়ে। আজ সকালে আবারও তাদের নমুনা নেওয়া হয়। রিপোর্টে শুধু শিরান ফার্নান্দো পজিটিভ এসেছেন। বাকি সবাই নেগেটিভ। ফার্নান্দোকে আইসোলেশনে রেখে ম্যাচ চালানো হচ্ছে।

সফরকারীরা তরুণ দল নিয়ে আসলেও বাংলাদেশ মাঠে নামছে পূর্ণ শক্তি নিয়ে। আইপিএল ফেরত সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ফিরেছেন বাংলাদেশের একাদশে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.