ওষুধ জোগাড় করা আমাদের কাজ নয়, মোদীকে সৃজিতের কটাক্ষ

টানা ১ মাস নেটমাধ্যমে সজাগ। সিনেমা ভুলে       ভারতের এই বিখ্যাত    জাতীয় পুরস্কারজয়ী পরিচালক     সৃজিত মুখোপাধ্যায় জনসাধারণের পাশে। অতিমারি রুখতে তাঁর চেষ্টার ত্রুটি নেই। দিনরাত এক করে অনবরত খোঁজ দিয়ে চলেছেন করোনা চিকিৎসা পরিষেবার। সেই তিনিই বিস্ফোরক। নেটমাধ্যমে সৃজিত স্বীকার করে নিয়েছেন, তিনি ‘ক্লান্ত’। একই সঙ্গে অভিযোগ, যার যা কাজ সেটা সে করছে না।

জাতীয় পুরস্কারজয়ী পরিচালক কাঠগড়ায় কাকে দাঁড় করালেন?

এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি। কিন্তু তাঁর পোস্ট বলছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই তোপ দেগেছেন তিনি। কী ভাবে? পরিচালক লিখেছেন, ‘অক্সিজেন জোগাড় করা আমাদের কাজ নয়। খালি শয্যার জন্য দৌড়ঝাঁপ করা আমাদের কাজ নয়। ওষুধ ভিক্ষা করাও আমাদের কাজ নয়’। তাঁর মতে, এক জন দেশবাসী হিসেবে তাঁর কাজ কর দেওয়া। সেটা তিনি বরাবর দিয়ে এসেছেন। তার পরেই তিনি সরাসরি আঙুল তুলেছেন, ‘আগের বলা কাজগুলো আপনার। এবং আপনি একটাও দায়িত্ব নিয়ে পালন করেননি’। সজাগ করে দিয়েছেন, ভারত মনে রাখবে। সরাসরি না বললেও সৃজিতের এই কটাক্ষ যে দেশের প্রধানমন্ত্রীকেই, বুঝতে অসুবিধা হয় না। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.