ঈদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে সোনম

হাল সময়ের তারকারা খুব অস্থির সময়ে কাটাচ্ছেন। কোনো কিছু হলেই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ শিকার হতে হয় তাদের।

বেশির ভাগ ক্ষেত্রে কটাক্ষ, বিদ্রুপ এড়িয়ে যেতে পছন্দ করেন। তবে সোনম কাপুর মোটেও সেই দলে পড়েন না। আর তা নিজের ইনস্টাগ্রাম ফলোয়ারদের ভালোভাবেই বুঝিয়ে দিলেন নায়িকা।

আজ শুক্রবার (১৪ মে) জোড়া উৎসব। একদিকে অক্ষয় তৃতীয়া, অন্যদিকে ঈদ উল ফিতর। বলিউডের এই নায়িকা ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তার প্রথম সিনেমা ‘সাওয়ারিয়া’র গানের একটি দৃশ্য পোস্ট করেছিলেন সোনম।

আর ক্যাপশনে লিখেছিলেন, “আমার সব ভাই ও বোনেদের ঈদ মোবারক।”

বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা সোনমের এই পোস্টের প্রশংসা করেছেন অনেকেই। জানিয়েছেন, গানটি তাদের কতটা পছন্দ। কেউ কেউ আবার বিদ্রুপ প্রশ্ন করেন, ঈদের এই পোস্টটি দেয়ার বিনিময়ে কত টাকা পেয়েছেন সোনম? এতে ক্ষিপ্ত নায়িকা সঙ্গে সঙ্গে প্রোফাইলটিকে ব্লক করে দেন। শুধু তাই নয় ব্লক করে দেয়ার ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে শেয়ার করে লেখেন, ‘শান্তি পেলাম!’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.