নষ্ট সময়ের নষ্ট নজির বলে পার পাবার চেষ্টা করাটা বোকামী হবে। যে খেলার শেষটা দেখার জন্য হয়ত আমরা অনেকেই থাকবনা কিন্তু প্রগতির পথটা থমকে যাবে। যা কারো জন্যেই মঙ্গল বয়ে আনবেনা ৷
আজ যে ছবিটা অনেকের পোষ্টে দেখে উল্লসিত হয়েছেন কেউ কেউ ৷ এই চিত্রটি যদি আরও উচ্চস্তরের কোন নেতার হত, তাহলে তা ভাইরাল হত ৷

সোনারগাঁও এর সাংবাদিক আহত হয়েছেন কোন কারনে ? ছাত্রলীগ নেতা হাতকড়া পরে সকলের সামনে মাফ চাইছেন ৷ কারণটার কথা ইতমধ্যে জেনেছেন ৷ আগামীতে আরও বড় ও উচ্চপদের নেতার ছবি দেখলে অবাক হবনা ৷ যে আপদ ঘরে ঢুকিযে হায় হায় করছেন তার শুরুটা করেছেন আর তার শেষটা দেখতে হবে অচিরেই ৷
পুলিশ ও অন্যান্য বাহিনীর মধ্যে কিভাবে ধর্মাশ্রয়ী রাজনীতির প্রভাব বেড়েছে সে ঘটনা ছবি দেখে আন্দাজ করতে পারেননি অনেকেই ৷ এবার পুলিশ বাহিনীর এস আই মুখ খুলেছেন গায়ে পোষাক পরেই ৷ কোন সাহসে ও বিশ্বাসে এতদূর যাওয়া যায় তার কারনটা জানার চেষ্টা করেছে এই সরকার ?
যেনতেন প্রকারে নিজেদের অবৈধ শাসনকে টিকিয়ে রাখার জন্য, যে খেলা শুরু করেছিলেন তার লক্ষন দেখা দিয়েছে স্বল্প পরিসরে ৷ ভেবেছেন মলম দিলেই ক্ষত সেরে যাবে ৷ আত্মপ্রসাদ পাবার এই বোধহীন খেলায় পুড়েছে পৃথিবীর অনেক দেশ ৷ নতুন
সংযোজন বাংলাদেশ হলে অবাক হবনা ৷
সেজন্যই বলছি হয়ত আমরা অনেকেই থাকবনা কিন্তু দেশটা থাকবে ৷ কোন দোজখের বাসিন্দা হতে যাচ্ছি সেই ভাবনার সময় এসেছে ৷ সিদ্ধান্ত নিতে দেরী করলে সবাইকে পুড়তে হবে সেই আগুনে ৷ অন্তত আমি সেটা চাইছিনা ৷ আর আপনি ?????
ইফতেখার আহমেদ বাবু, অ্যাক্টিভিসিট

