রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। আজ সোমবার বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

জানা গেছে, বালুখালীর ৮ নম্বর ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আরও দুটি ক্যাম্পে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা নয়ন জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস, উখিয়া পুলিশ, এপিবিএন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সবাইকে অবগত করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.