মধুবাগে মুরগির দোকানে আগুন

রাজধানীর মধুবাগে একটি মুরগির দোকানে আগুন লেগেছে।

শুক্রবার সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টা ৮ মিনিটে মধুবাগে একটি মুরগির দোকানে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি এ কর্মকর্তা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.