ভয়ংকর হচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০ জন

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭১০ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে।
করোনাভাইরাস নিয়ে সোমবার (২২ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রবিবার (২১ মার্চ) ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ২২ জন। এছাড়া ২ হাজার ১৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।

বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় (রবিবার) এই ভাইরাস কেড়ে নিয়েছে আরও ৬ হাজারের কাছাকাছি মানুষের প্রাণ। এ নিয়ে বিশ্বে করোনায় মোট ২৭ লাখ ২৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হল। ১২শ’র বেশি মানুষ মারা গেছে ব্রাজিলে; দৈনিক মৃত্যু-সংক্রমণে এখনো শীর্ষে লাতিন এই দেশটি।

দ্বিতীয় সর্বোচ্চ ৬০৮ জন মারা গেছেন মেক্সিকোয়। ৪৩৯ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ৫ লাখ ৫৫ হাজার ছাড়াল। চার মাসের ব্যবধানে ভারতে বেড়েছে দৈনিক মৃত্যু আর সংক্রমণের হার। রোববারও দেশটিতে মারা গেছেন ২১৩ জন। সংক্রমণ শনাক্ত হয় ৪৭ হাজারের ওপর।

এদিকে, রবিবারও ৪৮ হাজারের কাছাকাছি মানুষের শরীরে শনাক্ত হয় ভাইরাসটি। বিশ্বজুড়ে ৪ লাখ ২০ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। মোট সংক্রমিত ১২ কোটি ৩৮ লাখের বেশি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.