করোনায় আরো ৪৫ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৯৯৪ জনে। এছাড়া শনাক্ত হয়েছে আরো পাঁচ হাজার ৪২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ পাঁচ হাজার ৯৩৭ জনে।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো দুই হাজার ১৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৪০ হাজার ১৮০ জন।

এর আগে সোমবার দেশে আরো পাঁচ হাজার ১৮১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৪৫ জন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.