কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ ব্যাপক সংঘর্ষ

কিশোরগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। বেলা ১২টার দিকে শুরু হওয়া সংঘর্ষ থেমে থেমে এখনও চলছে।

কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এবং জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। কর্মসূচি অনুযায়ী বেলা ১২টার দিকে বিএনপির নেতাকর্মীরা শহরের পুরানথানা ও একরামপুর এলাকায় রাস্তায় টায়ারে আগুন দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং দোকান পাটে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে পুলিশ তাদেরকে ধাওয়া দিলে বিক্ষোভকারীরা রেললাইনে অবস্থান নিয়ে অনবরত পাথর নিক্ষেপ করতে থাকে। পুলিশও পাল্টা সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি ছোঁড়ে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে।

উল্লেখ্য, গত ২৮ মার্চ হরতালের দিন জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও সদর উপজেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.