গোসল করতে নেমে পদ্মায় নিখোঁজ, ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। আড়াই ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর হলো দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা এলাকার মোঃ সিরাজের ছেলে আজাদ হোসেন বাপি (১৫) ও একই এলাকার মৃত মোঃ মিনহাজের ছেলে মোঃ তামিম (১৪)। তারা কেরানীগঞ্জ শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) দুপর ২ টার দিকে নিখোঁজের ঘটনা ঘটেছে। বিকাল সাড়ে ৩টার দিকে বাপি ও বিকাল সাড়ে ৪টার দিকে তামিমের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ কর্মকর্তা সিরাজুল কবীর জানান, সকালে কেরানীগঞ্জ থেকে ২৬ জন শিক্ষার্থী ও অভিভাবকদের মাওয়া পুরাতন ফেরিঘাট এলাকা থেকে ট্রলার ভাড়া করে ঘুরতে আসে। দুপুরের দিকে পদ্মার একটি নতুন চরে সবাই অবস্থান নেয়। সেখানে তামিম ও বাপ্পি গোসল করতে নেমে নিখোঁজ হয়। প্রায় আড়াই ঘণ্টা খোঁজাখুঁজি করে তাদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তারা দুইজন বন্ধুর পরিবারের সঙ্গে ঘুরতে এসেছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.