কারওয়ান বাজারের ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে অঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। 

শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টা ১০ মিনিটে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রওনা হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.