৪১ ও ৪২তম বিসিএসের প্রিলিমিনারির তারিখ নির্ধারণ

৪১তম ও ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক সভায় এ তারিখ নির্ধারণ করা হয়।

সভায় উপস্থিত থাকা একজন সদস্য গণমাধ্যমকে বলেন, ৪১তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি বছরের ১৯ মার্চ। আর ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৪২তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা।

১৯ মার্চ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪১তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪২তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষাও সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.