সুশান্ত সিংয়ের ভাইকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

ভারতের বিহারে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ভাই রাজকুমার সিং এবং তার এক সহযোগী। আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন ।

ওই প্রতিবেদনে বলা হয়, হামলায় আহতদের একজন রাজকুমার সিং, যিনি প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের মামাতো ভাই। স্থানীয় একটি বাইকের শো-রুমের মালিক রাজকুমার। গতকাল শনিবার এক সহযোগীকে নিয়ে শো-রুমে যাওয়ার পথে অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ খবর শুনে হাসপাতালে ছুটে যায় স্থানীয় প্রশাসন। ঘটনার বিবরণ ও হামলাকারীদের বিষয়ে বর্ণনা নেয় পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে দোষীদের শিগগিরই আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে রাজ্য পুলিশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.