শেরপুরে ট্রাকচাপায় ৪ জনের মৃত্যু

শেরপুরের বাজিতখিলায় ট্রাকচাপায় সিএনজি অটোরিকশায় থাকা ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার নলজোড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রোকসানা (৩০), একই উপজেলার চাঁদগাঁও গ্রামের তায়েব আলীর ছেলে মো. সেলিম (২৫), তিনআনী ঘুটুপাড়া গ্রামের মৃত আ. হাইয়ের ছেলে আ. মান্নান (৫৮) ও অজ্ঞাতনামা (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী থেকে শেরপুর জেলা শহরে আসার পথে যাত্রীবাহী ওই সিএনজিকে মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এত ঘটনাস্থলেই নিহত হয় তিন যাত্রী আর হাসপাতালে নেওয়ার পর সেখানে আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন, যাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সিএনজিকে চাপা দেওয়ার ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার চালককে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর পরই পালিয়েছেন ওই ট্রাক চালক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.