সাবেক ব্যক্তিগত গাড়িচালকের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত গাড়িচালক এবং বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগের সহসভাপতি মো. শাহজাহান মোল্লা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শুক্রবার (৮ জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ আত্মীয়-স্বজন, সহকর্মী, অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার সাবেক ব্যক্তিগত গাড়িচালক শাহজাহান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া শাহজাহান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শোকবার্তায় তিনি মরহুমের পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.