মিরপুর-১০ হতে মিরপুর ১২ সেক্টর বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পাশের এলাকা এবং মিরপুর ১০ গোলচত্বর থেকে মিরপুর ১৩ নম্বর সেক্টরের পানির ট্যাংকি পর্যন্ত রাস্তার উত্তর পাশের এলাকা ও তৎসংলগ্ন এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট চার ঘণ্টা ভোক্তাগণ গ্যাস সংযোগ পাবেন না।
গতকাল রোববার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা নিরসনে মিরপুরের পল্লবী, কালসি এলাকায় বিদ্যমান পাইপলাইনের স্থানে নতুন পাইপলাইন স্থাপনের কাজ করা হবে।
এর ফলে মঙ্গলবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট চার ঘণ্টা মিরপুর-১০ হতে মিরপুর ১২ নম্বর সেক্টর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার পূর্ব পার্শ্বের এলাকা এবং মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে মিরপুর ১৩ নম্বর সেক্টরের পানির ট্যাংকি পর্যন্ত রাস্তার উত্তর পার্শ্বের এলাকা ও তৎসংলগ্ন এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

