নুরুল ইসলাম নাহিদ করোনায় আক্রান্ত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) তিনি কোভিড পজিটিভ রিপোর্ট হাতে পান।

নুরুল ইসলাম নাহিদ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় তিনি নমুনা পরীক্ষা করান। আজ সকালে প্রাপ্ত ফলে তার করোনা পজিটিভ আসে। নুরুল ইসলাম নাহিদ নিজ বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন। রোগ মুক্তি কামনায় তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.