ডিএমপির ৮ থানার ওসি বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তন্মধ্যে ৮ জন পুলিশ পরিদর্শককে ডিএমপির বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত অফিসার ইনচার্জরা (ওসি) হলেন- সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিপ্লব কিশোর শীলকে অফিসার ইনচার্জ (ওসি) তেজগাঁও শিল্পাঞ্চল থানায়, ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনকে অফিসার ইনচার্জ (ওসি) ভাষানটেক থানায়, সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল মজিদকে অফিসার ইনচার্জ (ওসি) উত্তরখান থানায়, ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ্ মো. আক্তারুজ্জামান ইলিয়াসকে অফিসার ইনচার্জ (ওসি) উত্তরা-পশ্চিম থানায়, সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার নাসির উদ্দিনকে অফিসার ইনচার্জ (ওসি) ডেমরা থানায়, শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মু. মোরাদুল ইসলামকে অফিসার ইনচার্জ (ওসি) সবুজবাগ থানায়, তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহা. কামাল উদ্দীনকে অফিসার ইনচার্জ (ওসি) উত্তরা-পূর্ব থানা ও ভাষানটেক থানার অফিসার ইনচার্জ মুন্সী ছাব্বীর আহ্ম্মদকে অফিসার ইনচার্জ (ওসি) খিলক্ষেত থানায় দলি করা হয়েছে।

একই আদেশে উত্তরা-পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরে আলম সিদ্দিকীকে ডিবি-গুলশান বিভাগে, উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিনকে হেডকোয়ার্টার্স এন্ড এ্যাডমিন বিভাগে, উত্তরা-পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহাকে ডিবি-রমনা বিভাগে, খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনকে আইসিটি বিভাগে, সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলমকে ডিবি-রমনা বিভাগে, ডেমরা থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমানকে ডিবি-উত্তরা বিভাগে ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী হোসেন খানকে প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.