টিকটকে অভিনয় করতে এসে গণধর্ষণের শিকার কিশোরী

টঙ্গী থেকে ঢাকায় এসেছিল এক কিশোরী, উদ্দেশ্য টিকটক ভিডিওতে অভিনয় করা। কিন্তু এই কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। এই গণধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

শনিবার দুই কিশোরকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন। তিনি জানান, ওই কিশোরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেফতার দুই কিশোর হলো- ঢাকার গেন্ডারিয়ার শরৎচন্দ্র রোড এলাকার বাসিন্দা মো. মোফাজ্জল ব্যাপারীর ছেলে মো. শিশির ব্যাপারী (১৭) এবং একই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ ইসলাম ফাহিম (১৭)।

পুলিশ ও স্বজনরা জানান, ভুক্তভোগী স্থানীয় টঙ্গীর একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে টিকটক ভিডিও বানাত। দেশের বিভিন্ন জেলায় টিকটক তৈরি করে এমন কিছু কিশোরের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ওই ছাত্রীর। গত ২৩ ডিসেম্বর বিকালে টঙ্গী থেকে ফেসবুকের সেলিব্রেটি পরিচয় দিয়ে টিকটকে কাজ করার জন্য ওই কিশোররা ভুক্তভোগীকে ঢাকার গেন্ডারিয়া এলাকায় নিয়ে যায়। পরে একটি বাসায় তাকে কয়েকজন মিলে গণধর্ষণ করে।

মেয়ের (ভুক্তভোগী) কোনো সন্ধান না পেয়ে পরদিন তার মা টঙ্গী পূর্ব থানায় একটি জিডি করেন। জিডির পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার সন্ধ্যায় ঢাকার হাতিরঝিল মধুবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে গেন্ডারিয়া, নারিন্দার শরৎচন্দ্র রোড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে আটক করা হয়। পরে জিডিটি শনিবার (২৬ ডিসেম্বর) মামলা আকারে নেওয়া হয় এবং আটকদের গ্রেফতার দেখানো হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.