সংসদের বিশেষ অধিবেশন শুরু কাল

মুজিববর্ষ উপলক্ষে আগামীকাল রবিাবর (৮ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। এদিন সন্ধ্যা ৬টায় একাদশ সংসদের দশম অধিবেশন শুরু হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‍উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত ২১ অক্টোবর এ অধিবেশনের আহ্বান করেন।

এর আগে গত মার্চে এ অধিবেশনটি হওয়ার কথা ছিল। কিন্তু করোনার প্রভাবে তা স্থগিত করা হয়। এর আগে গতদ ১০ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়। করোনার নেগেটিভ সনদ নিয়ে এ অধিবেশনে যোগ দিতে হবে সংসদ সদস্যদের। এর আগে নবশ অধিবেশনেও এই শর্ত ছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.