মুক্তিযুদ্ধে শওকত আলীর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে : প্রধানমন্ত্রী

দেশের স্বাধীনতা সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ ও সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর অবদান জাতি সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে দেয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

শওকত আলী লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।

শেখ হাসিনা ১৯৬৯ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানী শাসকগোষ্ঠী কর্তৃক রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও আগরতলা ষড়যন্ত্র মামলায় শওকত আলীকে ২৬ নম্বর আসামি করা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে তার একসাথে কারাবাস করার ঐতিহাসিক ঘটনাগুলো অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

শওকত আলীর মৃত্যু প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘দেশ এক প্রবীণ জননেতাকে হারালো, আমি হারালাম বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.