বাসের ধাক্কা নসিমনে, প্রাণ গেলো ৩ জনের

ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নরে নসিমন ও যাত্রীবাহী বাসের মুখোমুখি ধাক্কায় তিন জন নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ‌্যা সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিজয়নগর উপজেলার চরইসলামপুর এলাকার মৃত সাঈদ মিয়ার ছেলে আক্তার হোসেন (৫০), একই এলাকার সোলায়মান মিয়ার ছেলে রমজান মিয়া (৬০) ও হাবিবুল্লাহ মিয়ার ছেলে শরীয়ত উল্লাহ (৩০)। তারা সবাই পাওয়ার ট্রলি নসিমনের যাত্রী ছিলেন।

হাইওয়ে থানার পুলিশ ও বিজয়নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিলেট থেকে ছেড়ে আসা পাওয়ার ট্রলি নসিমের মুখোমুখি ধাক্কা লাগে। বিজয়নগর উপজেলার রামপুরা এলাকার যমুনা ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নসিমনের তিন যাত্রীর মৃত‌্যু হয়।

দুর্ঘটনার খবর শুনে সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ও বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.