ঘুম থেকে তুলে দুজনকে গুলি করে হত্যা

ঘুম থেকে ডেকে তুলে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২)। কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি নাসির উদ্দীন জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা ও সুভাষ তঞ্চঙ্গ্যার বাড়িতে গিয়ে তাদের ঘুম থেকে ডেকে তোলে। পরে দুজনকেই গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ওসি আরও জানান, নিহতরা জেএসএস’র সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছে। প্রতিপক্ষরা এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.