ইদানিং মাহির সঙ্গে কি হচ্ছে!

বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রীদের একজন মাহিয়া মাহি। ২০১২ সালে ‘ভালোবাসার রং’- ছবির মধ্যদিয়ে বড় পর্দায় অভিষেক তার। এরপর অভিনয় করেন বেশ কিছু ব্যবসা সফল ছবিতে। তবে ইদানিং তার সঙ্গে কি হচ্ছে, তিনি নিজেও তা বুঝতে পারছেন না। কেন জানি নিজের কাজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না মাহি। সে কথাই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

এক পোস্টে মাহি লিখেছেন, ‘গল্প ভালো তো ডিরেক্টর কেমন যেন, গল্প আর ডিরেক্টর ভালো তো হিরোটা কেমন যেন, এইবার হিরো আর ডিরেক্টর ভালো কিন্তু গল্প ভোগাস। কী হচ্ছে আমার সঙ্গে।’

মাহি এই পোস্ট করার পর থেকেই নানা রকম মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ কেউ আবার তাকে নিয়ে সমালোচনাও করছেন।

এদিকে, সম্প্রতি মাহি শেষ করেছেন ‘নবাব এলএলবি’ ছবির শুটিং। অনন্য মামুনের পরিচালনায় এতে তার বিপরীতে আছেন শাকিব খান। এরই মধ্যে প্রকাশ হয়েছে ছবির টাইটেল গানের টিজার। এছাড়াও তার হাতে আছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ’ ছবির কাজ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.