করোনায় আরও ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৫৯

প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৯৮৩ জনে। এছাড়া এ সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৫৯ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১২ হাজার ৬৪৭ জনে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১১৩টি ল্যাবরেটরি থেকে ১৪ হাজার ৭৩২টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৬১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২৩ লাখ ৭৫ হাজার ৭৬৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ রোগীর সংখ্যা এক হাজার ৮৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৭৮৭ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.