প্রথম বিশ্বযুদ্ধের (1914-1918) আনুষ্ঠানিক সমাপনী দিন। এটি ছিল ১৯১৮ সালের ১১ ই নভেম্বর, ঠিক ৫.১৫ মিনিটে, মিত্রবাহিনীর (ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র) প্রতিনিধি এবং জার্মান সেনাবাহিনীর প্রতিনিধিরা যুদ্ধ বিরতি চুক্তিপত্রে স্বাক্ষর করেছিলেন। এদের মধ্যে রয়েছেন মার্শাল ফোস (সুপ্রিম অ্যালাইড কমান্ডার), অ্যাডমিরাল ওয়েমিস (ব্রিটিশ প্রতিনিধি), এবং ম্যাথিয়াস এরজবার্গার (জার্মান সরকারের প্রতিনিধি)। মজার বিষয় হলো এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় ফ্রান্সের উত্তরে Oise শহরের কমপিগনে বনের (Forêt de Compiègne) মাঝখানে অবস্থিত রেলের একটি ডাইনিং বগিতে। এই বগিটি বর্তমানে ঐ শহরে অবস্থিত বিশ্বযুদ্ধ যাদুঘরে প্রদর্শনীর জন্য সংরক্ষিত আছে। চুক্তি স্বাক্ষরের পরে বেলা ১১টা থেকে মিত্র বাহিনীর বিজয়ের ঘন্টা বাজানো শুরু হয়। এই রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ নিহত হয় যার মধ্যে প্রায় ৮০ লাখ সাধারণ মানুষ। ১৯২২ সাল থেকে ফ্রান্সে এই দিনটি সরকারি ছুটি হিসেবে পালন করা হয়।
রাকিবুল ইসলাম/প্যারিস থেকে

