গত ২ অক্টোবর শুক্রবার বেলা ৩ টায় ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ নম্বর হলে ময়মনসিংহ জেলা নাগরিক ঐক্যের যৌথ কর্মী সভা সংগঠনের আহব্বায়ক এডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শহিদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা মুন্জুর কাদের,জাহিদুর রহমান,সাকিব আলী জেলা সংগঠনের সদস্য সচীব ফরিদুল ইসলাম,সদস্য হাতেম রানা সদস্য সেলিম ফকির সহ যুব ঐক্যের নেতাকর্মীরা বক্তব্য রাখেন । বক্তারা কল্যাণ রাষ্ট্র এবং দেশে গনতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনার জন্য মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জনগনের প্রতি আহ্বান জানান ।

বক্তারা বলেন কেবল মাত্র আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই জনগন তাদের গনতান্ত্রিক অধিকার ফিরে পেতে পারে , নাগরিক ঐক্য নিরন্তর ভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে , তাই সবাইকে নাগরিক ঐক্যের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে ।
শুদ্ধস্বর/বিটি

