মদ্যপ হয়ে রাতে দুই কুকুর ও ১০ দেহরক্ষী নিয়ে এলাকায় চক্কর দিতেন ইরফান

হাজী সেলিমের ছেলে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম মদ পানের পর রাতে এলাকায় ঘোরাঘুরি করতো। এসময় তার সঙ্গে থাকতো তিন লাখ টাকায় কেনা দুটি বিদেশি কুকুর ও আট থেকে দশজন দেহরক্ষী।

ইরফানের ভয়ে এতদিন চুপ থাকলেও তার বাসায় র‌্যাবের অভিযানের পর মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা। চকবাজার বড় কাটরার স্থানীয় দুই বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম রাতে মদপান করতো। তিন লাখ টাকায় কেনা দুটি বিদেশি কুকুর নিয়ে প্রায় সময় রাতে রাস্তায় ঘোরাঘুরি করতো। সেসময় তার সঙ্গে থাকতো দেহরক্ষীরা। কাউন্সিলরকে রাস্তায় মদ্যপ অবস্থায় দেখার পর কারও কিছু বলার সাহস ছিল না। তারা আরও জানান, ইরফান বিদেশে লেখাপড়া করেছে। তার কালচারটা বিদেশি বিদেশি ছিল। এজন্য রাত হলেই সে মদের মধ্যে থাকতো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.