রাজধানীর ভাটারায় ট্রাকচাপায় মো. রিপন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া বলেন, রাস্তা পার হওয়ার সময় ভাটারা ফ্লাইওভারের ঢালে যমুনা ফিউচার পার্ক সংলগ্ন একটি ট্রাক রিপনকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। রাত সাড়ে ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিপনের স্বজনরা জানান, তার গ্রামের বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার ডাউটিয়া গ্রামে। তার পিতার নাম আনসার আলী।

